প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১০৩ রানের জবাবে শুক্রবার (১৭ জুন) দ্বিতীয় দিনের মতো ব্যাট করতে স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রত ১৫৯ রান।



ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ২৩৯ বল মোকাবিলায় ৭৫ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেয়া জার্মেইন ব্লাকউড অপরাজিত আছেন ৪৩ বল মোকাবিলায় ৯ রান করে। বাংলাদেশি বোলারদের মধ্যে একটি করে উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।