কুমিল্লায় ধর্ষণের পর হত্যা; ২ আসামির যাবজ্জীবন

কুমিল্লায় এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই আদেশ দেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও বারপাড়া এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।

অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর বারপাড়া মধ্যম কবরস্থান থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরের মরিয়ম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা। এক পর্যায়ে তদন্ত করে রাসেল ও আরিফ নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও বারপাড়া এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।

অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর বারপাড়া মধ্যম কবরস্থান থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লার মুরাদনগরের মরিয়ম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা। এক পর্যায়ে তদন্ত করে রাসেল ও আরিফ নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।