পুকুরে মিলল ৭টি ইলিশ ! .





গতকালে বিকেল ছোট মোকামিয়া গ্রামে একটি বাড়ির পুকুর থেকে ৭টি ইলিশ মাছ ধরা পড়ে।


অ- অ অ+

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে এক পুকুরে সাতটি ইলিশ মিলেছে। খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে পুকুর থেকে পাওয়া তাজা ইলিশ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোসা. রিজিয়া বেগমের বাড়ির পুকুরে ছোট-বড় মিলিয়ে সাতটি ইলিশ মাছ ধরা পড়ে।  



ওই পুকুরে মাছ ধরতে আসা মো. শাহিন বলেন, ৪০০-৫০০ গ্রাম ওজনেরও ইলিশ পাওয়া গেছে।

প্রসঙ্গত, এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে। বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে ইলিশ চাষ পুরোপুরি শুরু হলে জেলেরা কারেন্ট জাল দিয়ে আর জাটকা নিধন করবেন না বলে আশা করা হচ্ছে। জীবন্ত জাটকা আহরণ করে জেলেরাই ইলিশ চাষিদের কাছে বিক্রি করতে পারবেন। বদ্ধ জলাশয় অর্থাৎ পুকুরে ইলিশ চাষ সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে শুরু করা গেলে দেশের মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।